এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১০৮ কেজি গাঁজা উদ্ধার ও একটি মাইক্রোবাস জব্দ করেছে।
সোমবার ২ মার্চ ভোর ৪ টার দিকে খাটি হাতা বিশ্বরোড মোড় থেকে এই গাঁজাসহ মাইক্রোবাসটি জব্দ করা হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশে সূত্রে জানা যায়, সোমবার ২ মার্চ ভোর ৪ টার দিকে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিমের নির্দেশনা ও খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জে মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এটিএসআই শহিদুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ বিশ্বরোড এলাকায় বিশেষ চেকপোস্ট বসায়। এসময় ঢাকাগামী সন্দেহভাজন একটি মাইক্রোবাস যাহার রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো চ ১১-৫৮৩৮ সিগনাল দিলে গাড়িটি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন পুলিশ পিছন থেকে গাড়িটি ধাওয়া করলে অজ্ঞাত নামা ড্রাইভার মাইক্রোবাসটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে ১০৮ কেজি গাঁজা পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য যে খাঁটিহাতা হাইওয়ে থানা সৃষ্টির পর থেকে উক্ত থানা কর্তৃক পরিচালিত মাদক বিরোধী অভিযানের মধ্যে এটি সবচেয়ে বড় অভিযান।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
সারাদেশ | ৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৫ সেপ্টেম্বর, ২০২৬
আরও | ৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।