এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা চত্তরে বৃহস্পতিবার দুপুরে কৃষকদের হাতে বিনামূল্যে বীজ, সার ও বালাই নাশক বিতরণ করা হয়েছে। সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম এ উপলক্ষে কৃষকদের সঙ্গে উপস্থিত ছিলেন।
সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম জানান, পার্টনার প্রোগ্রামের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে ১৬টি প্রদর্শনী স্থাপনের জন্য কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। এ সময় সদর উপজেলার ১১টি ইউনিয়নের ১৬টি কৃষক গ্রুপের মাঝে, যারা পিএফএসের সদস্য, বোরো ধানের কমিউনিটি বীজ উৎপাদন, এডব্লিউডি, ঘাসসহনশীল জাতসহ গম, সরিষা ও মসুর ফসলসহ প্রায় ৮ ধরনের প্রযুক্তির প্রদর্শনীর জন্য উপকরণ প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে সদর উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার এবং সকল ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শাহানা বেগম বলেন, “এই প্রদর্শনীর মাধ্যমে কৃষকরা আধুনিক ও উন্নত প্রযুক্তি ব্যবহার করে ফসলের উৎপাদন বৃদ্ধি করতে পারবেন। আমাদের লক্ষ্য কৃষকদেরকে নতুন প্রযুক্তি এবং উপকরণের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।