এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশের বিনিয়োগ পরিস্থিতি উন্নয়ন এবং শিল্প খাতের বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবিলায় ব্যবসায়ী নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টা ৩০ মিনিটে ‘বেসরকারি খাত ও উপদেষ্টা পরিষদ’-এর প্রথম সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠকে দেশের অর্থনীতি ও শিল্প বিকাশের নীতিগত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
উক্ত সভায় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়াও দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেবেন।
বৈঠকের মূল আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে—দেশের সামগ্রিক বিনিয়োগ পরিস্থিতি, শিল্প খাতের বর্তমান স্থবিরতা কাটিয়ে ওঠার উপায়, আমলাতান্ত্রিক জটিলতা নিরসন এবং নীতিগত প্রতিবন্ধকতা দূর করা। এই সভায় ব্যবসায়ীরা সরাসরি তাদের সমস্যা, প্রত্যাশা এবং ভবিষ্যৎ সম্ভাবনার কথা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরার সুযোগ পাবেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই বৈঠকের মাধ্যমে দেশের বেসরকারি খাতের বিকাশে নতুন গতি সঞ্চার হবে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
আন্তর্জাতিক | ৭ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৭ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৭ অক্টোবর, ২০২৬
ভারত | ৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।