এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পরিবহন খাতে অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজিকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
শনিবার সকালে নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ (BIWTA)-এর একটি নির্মাণাধীন ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন। মহাসড়ক ও নদীপথে শৃঙ্খলা ফেরাতে কঠোর নজরদারির নির্দেশও দিয়েছেন তিনি।
মন্ত্রী বলেন, "ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট এড়াতে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনোভাবেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। এমন অভিযোগ প্রমাণ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
নদীপথে দূষণ ও চাঁদাবাজির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে শেখ রবিউল আলম জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় করে এসব অপকর্মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ‘নারায়ণগঞ্জ ডাবল লাইন’ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ারও আশ্বাস দেন তিনি।
পণ্য খালাসে বিলম্ব করে কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধেও কঠোর অবস্থান ব্যক্ত করেন মন্ত্রী। তিনি বলেন, "লাইটার জাহাজগুলোতে গমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য নির্ধারিত সময়ের মধ্যে খালাস না করে মজুত রাখার অভিযোগ পাওয়া গেছে। এর মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হলে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে এ বিষয়ে কিছু প্রমাণ মিলেছে এবং জড়িতদের কাছে ব্যাখ্যাও চাওয়া হয়েছে।"
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, নৌপরিবহন সচিব ড. নুরুন নাহার চৌধুরী, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা এবং নৌ-মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বাংলাদেশ | ৬ জুন, ২০২৬
ফরিদপুর | ৬ জুন, ২০২৬
নোয়াখালী | ৬ জুন, ২০২৬
নোয়াখালী | ৬ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ৬ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।