এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার কড়া জবাব দিতে রণপ্রস্তুতি সম্পন্ন করেছে ইরান। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এই হামলার পাল্টা জবাব হবে অত্যন্ত ‘বিধ্বংসী’। যেকোনো মুহূর্তে ইরানের এই সম্ভাব্য পাল্টা আঘাত পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বদলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের রাজধানী তেহরানসহ অন্তত পাঁচটি শহরে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা যায়। শহরগুলো হলো— তেহরান, ইস্পাহান, কোম, কারাজ এবং কেরমানশাহ। জানা গেছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ির বাসভবন ও গোয়েন্দা সদরদপ্তরসহ অন্তত ৩০টি গুরুত্বপূর্ণ স্থাপনায় এই হামলা চালানো হয়েছে।
হামলার পর থেকে রাজধানী তেহরানের বেশ কয়েকটি এলাকায় মোবাইল ফোন নেটওয়ার্ক চরমভাবে বিঘ্নিত হচ্ছে, ফলে সাধারণ মানুষের যোগাযোগ বাধাগ্রস্ত হচ্ছে।
আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, ইরানে এই সামরিক অভিযানটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে পরিচালনা করেছে।
হামলার পরপরই রয়টার্স ও আল-জাজিরার প্রতিবেদনে ইরানের কড়া প্রতিক্রিয়ার কথা জানানো হয়। ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে জানা যায়, তেহরান যেকোনো সময় বড় ধরনের সামরিক পদক্ষেপ নিতে পারে। কর্মকর্তাটি সতর্ক করে বলেন, "আমাদের এবারের জবাব হবে সম্পূর্ণ বিধ্বংসী।"
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই আকস্মিক হামলার পর বর্তমানে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা ও যুদ্ধাবস্থা বিরাজ করছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।