এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ছবি : সংগৃহীত
বাংলাদেশে হিন্দু ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপর চলমান সহিংসতাকে নিছক ‘গণমাধ্যমের অতিরঞ্জন’ কিংবা ‘রাজনৈতিক সহিংসতা’ বলে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়েছে ভারত। শুক্রবার (২৬ ডিসেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে ভারতের কঠোর অবস্থান তুলে ধরেন।
ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল বলেন, সংখ্যালঘুদের ওপর চরমপন্থীদের ধারাবাহিক হামলা ও হুমকির বিষয়টি ভারতের জন্য গভীর উদ্বেগের। সম্প্রতি ময়মনসিংহে এক ব্যক্তিকে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি অবিলম্বে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান।
পরিসংখ্যান তুলে ধরে মুখপাত্র উল্লেখ করেন, বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেই সংখ্যালঘুদের ওপর ২ হাজার ৯০০টিরও বেশি সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে। এত বিপুল সংখ্যক ঘটনাকে কেবল রাজনৈতিক অস্থিরতা বা মিডিয়ার সৃষ্টি বলে লঘু করে দেখার সুযোগ নেই।
এ সময় বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গেও ভারতের অবস্থান স্পষ্ট করেন তিনি। রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক, ভারত সর্বদাই তা সমর্থন করে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।