এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে মোট ১১৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে দুই উপজেলায় ৩৩টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আত্রাই উপজেলায় ২৩টি এবং রাণীনগর উপজেলায় ১০টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। তবে নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে সব কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোটগ্রহণকে স্বচ্ছ ও সুষ্ঠু করতে আসনের প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।
আত্রাই ও রাণীনগর উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৬ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৪১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৩৫০ জন, নারী ভোটার ১ লাখ ৭১ হাজার ৬১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকে শেখ মো. রেজাউল ইসলাম রেজু, স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির, জামায়াতে ইসলামীর প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে মো. খবিরুল ইসলাম, ইসলামী
আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাতপাখা প্রতীকে মো. রফিকুল ইসলাম এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী হাতি প্রতীকে আতিকুর রহমান রতন মোল্লা।
আত্রাই উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও শেখ মো. আলাউল ইসলাম জানান, উপজেলার ৮টি ইউনিয়নের ৬০টি ভোটকেন্দ্রের মধ্যে ২৩টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। রাণীনগর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মো. রাকিবুল হাসান বলেন, উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৫৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সেখানে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ বিষয়ে আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম এবং রাণীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আব্দুল লতিফ বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারিসহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণভাবেই এবারের ভোটগ্রহণ সম্পন্ন হবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১২ আগস্ট, ২০২৬
মাগুরা | ১২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।