এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন এবং আরও আটজন আহত হয়েছেন। গতকাল শনিবার স্থানীয় সময় আনুমানিক দুপুর ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী এই হামলা চালায়।
হামলায় শহীদ শান্তিরক্ষীরা হলেন—
১) কর্পোরাল মোঃ মাসুদ রানা, এএসসি (নাটোর)
২) সৈনিক মোঃ মমিনুল ইসলাম, বীর (কুড়িগ্রাম)
৩) সৈনিক শামীম রেজা, বীর (রাজবাড়ি)
৪) সৈনিক শান্ত মন্ডল, বীর (কুড়িগ্রাম)
৫) মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ)
৬) লন্ড্রি কর্মচারী মোঃ সবুজ মিয়া (গাইবান্ধা)
আহত শান্তিরক্ষীরা হলেন—
১) লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান, পিএসসি, অর্ডন্যান্স (কুষ্টিয়া)
২) সার্জেন্ট মোঃ মোস্তাকিম হোসেন, বীর (দিনাজপুর)
৩) কর্পোরাল আফরোজা পারভিন ইতি, সিগন্যালস (ঢাকা)
৪) ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম, ইএমই (বরগুনা)
৫) সৈনিক মোঃ মেজবাউল কবির, বীর (কুড়িগ্রাম)
৬) সৈনিক মোসাঃ উম্মে হানি আক্তার, ইঞ্জিনিয়ার্স (রংপুর)
৭) সৈনিক চুমকি আক্তার, অর্ডন্যান্স (মানিকগঞ্জ)
৮) সৈনিক মোঃ মানাজির আহসান, বীর (নোয়াখালী)
আহত আটজন শান্তিরক্ষীকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে সৈনিক মোঃ মেজবাউল কবিরের অবস্থা গুরুতর হওয়ায় সফল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে এবং তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। অপর সাতজনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে স্থানান্তর করা হয়েছে; তারা সবাই শঙ্কামুক্ত বলে জানানো হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী এই নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়, শহীদ শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের এক উজ্জ্বল ও গৌরবময় নিদর্শন হয়ে থাকবে। একই সঙ্গে শহীদদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা জানানো হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।