এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঠিকাদারের দেওয়া উপহারকে ‘ঘুষের বাইরে’ রাখার বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি মন্তব্য করেছেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বক্তব্য ৯৫ শতাংশ সঠিক হলেও তিনি ৫ শতাংশ ভুল করে ফেলেছেন। উপহার বা অন্য যেকোনো নামেই নেওয়া হোক না কেন, ঘুষের লেনদেন সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক।
বুধবার (১১ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান সাবেক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলমের বক্তব্য পুরোটা শুনলে বোঝা যেত, তিনি ৯৫ শতাংশ সঠিক বলেছেন। জনগণের ট্যাক্সের টাকায় নির্মাণকাজের গুণগত মানের বিষয়ে তাঁর বক্তব্য ঠিক ছিল। তিনি শুধু ৫ শতাংশ ভুল করে ফেলেছেন। উপহার বলি বা অন্য যে নামেই ডাকি না কেন, ঘুষের লেনদেন সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক।”
দল ও সরকারের অবস্থান স্পষ্ট করে তিনি আরও উল্লেখ করেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল কোনো অবৈধ বা অনৈতিক কাজ সমর্থন করে না। এটি তাঁর ব্যক্তিগত বক্তব্য ও চর্চা হতে পারে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও সরকার এটিকে কোনোভাবেই সমর্থন করে না। তাই গণমাধ্যমেও বিষয়টি তাঁর ব্যক্তিগত বক্তব্য হিসেবেই প্রচার করা উচিত ছিল।”
প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বক্তব্য:
এর আগে গত মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে উপজেলা সহকারী প্রকৌশলীদের নবীনবরণ ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সেখানে নবীন প্রকৌশলীদের উদ্দেশে তিনি বলেন, “ঠিকাদার তাঁর লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেন, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনারা নিতেই পারেন। কিন্তু কাজের গুণগত মান খারাপ করে ১০ লাখ টাকা সাশ্রয় করে ‘আপনার ৫ লাখ, আমার ৫ লাখ’—এই জায়গাগুলোতে যাওয়া যাবে না।”
তবে একই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও জানান, এলজিইডির চলমান ও ভবিষ্যৎ সব উন্নয়ন প্রকল্পে কাজের মানের বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না। পাশাপাশি নবীন কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
জুলাই ২২, ২০২৬
অক্টোবর ২১, ২০২৬
মার্চ ৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ১২ নভেম্বর, ২০২৬
ফুটবল | ১২ নভেম্বর, ২০২৬
রাজধানী | ১২ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১২ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।