এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নিজের নামে একাধিক ভুয়া ফেসবুক আইডি ও পেজ খোলা এবং মূল আইডিতে প্রবেশ করতে না পারার কারণে বাধ্য হয়ে নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। রবিবার (৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে নিজের নতুন ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
ফেসবুক পোস্টে জুমা জানান, তার নাম ও ছবি ব্যবহার করে বেশ কিছু ভুয়া আইডি ও পেজ খোলা হয়েছে। দীর্ঘদিন ধরেই এসব ভুয়া আইডি থেকে তার মূল আইডিটির বিরুদ্ধে পরিকল্পিতভাবে রিপোর্ট করা হচ্ছিল।
এ বিষয়ে তিনি বলেন, ‘আমার নামে খোলা ভুয়া আইডিগুলোর কারণে সকাল থেকে মূল আইডিতে বারবার রিপোর্ট আসছিল। একপর্যায়ে আমি আইডিটি ডিঅ্যাকটিভেট করে ফেলি। পরে নিজের ফোন থেকে আর কোনোভাবেই লগইন করতে পারিনি।’
আইডিতে প্রবেশ করতে না পারার কারণ ব্যাখ্যা করে তিনি জানান, ফেসবুকের নিরাপত্তাজনিত কারণে আগের ফোন বা ই-মেইলের অনুমোদন (ডিভাইস এপ্রুভাল) প্রয়োজন হচ্ছিল। কিন্তু প্রয়োজনীয় ডিভাইসগুলো কাছে না থাকায় তিনি নিজে আইডিতে ঢুকতে পারছিলেন না। পরবর্তীতে তার এক জুনিয়রের সহায়তায় আগের লগইন হিস্ট্রি ব্যবহার করে আইডিতে প্রবেশ করা সম্ভব হয় এবং নিরাপত্তার স্বার্থে সেটি স্থায়ীভাবে ডিঅ্যাকটিভেট করা হয়।
ডাকসু নেত্রী আরও জানান, আপাতত নতুন এই ফেসবুক অ্যাকাউন্টটির মাধ্যমেই তিনি পরিচিতজন ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে যোগাযোগ রাখবেন। এর বাইরে অন্য কোনো আইডি বর্তমানে তার ব্যবহারের আওতায় নেই বলেও তিনি উল্লেখ করেন।
মার্চ ৭, ২০২৬
ফেব্রু ২৬, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৫ জুলাই, ২০২৬
কুষ্টিয়া | ২৫ জুলাই, ২০২৬
ক্যাম্পাস | ২৫ জুলাই, ২০২৬
ভারত | ২৫ জুলাই, ২০২৬
নেত্রকোনা | ২৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।