এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের ওপর দেশটির সেনা ও কারারক্ষীদের ভয়াবহ যৌন নির্যাতনের অভিযোগ তুলে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বখ্যাত সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’। তবে এই অভিযোগকে ‘মিথ্যা ও মানহানিকর’ আখ্যা দিয়ে সংবাদমাধ্যমটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ইসরাইল। গত বৃহস্পতিবার ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই মামলার প্রস্তুতির কথা জানায়।
পুলিৎজার পুরস্কারজয়ী খ্যাতনামা কলামিস্ট নিকোলাস ক্রিস্টফ এই অনুসন্ধানী প্রতিবেদনটি তৈরি করেছেন। প্রতিবেদনে যৌন নির্যাতনের শিকার ১৪ জন ফিলিস্তিনি নারী ও পুরুষের লোমহর্ষক সাক্ষ্য তুলে ধরা হয়েছে। সেখানে বন্দিদের ওপর হিংস্র কুকুর লেলিয়ে দেওয়া এবং বিভিন্ন অমানবিক ও বিকৃত উপায়ে শারীরিক ও যৌন নির্যাতনের ভয়াবহ বর্ণনা দেওয়া হয়েছে।
প্রতিবেদনটির শুরুতে নিকোলাস ক্রিস্টফ পাঠকদের উদ্দেশে একটি বিশেষ আহ্বান জানান। তিনি লেখেন, “মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি যা-ই হোক না কেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে আমাদের সবার ঐক্যবদ্ধ হওয়া উচিত।”
তবে এই প্রতিবেদন প্রকাশের পর ক্ষোভে ফেটে পড়েছেন ইসরাইলের রাজনীতিবিদরা। তাদের দাবি, নিউ ইয়র্ক টাইমস উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইসরাইলের বিরুদ্ধে অপবাদ ছড়াচ্ছে। এর পরিপ্রেক্ষিতেই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদমাধ্যমটির বিরুদ্ধে আইনি লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, কাতারভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এই খবরটি প্রথম প্রকাশ করে। সাম্প্রতিক সময়ে গাজা ও পশ্চিম তীরের বন্দিদের ওপর ইসরাইলি বাহিনীর এমন অমানবিক আচরণের অভিযোগ আন্তর্জাতিক মহলে বারবার উঠে আসছে।
আগস্ট ১৩, ২০২৫
জুলাই ৯, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মাগুরা | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৫ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।