এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়ন ৯ নং ওয়ার্ড ফুলবাড়িয়া যুবদলের উদ্যোগ এবং পত্তন ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের যুবদলের সভাপতি পদপ্রার্থী মোঃ জনি সরকার নেতৃত্বে সঞ্চালনায়, ছিলেন,বিজয়নগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মোঃ মানিক সরকার, সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মাছুম শাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিজয়নগর উপজেলা বিএনপির সদস্য সচিব শাহাআলম মোল্লা, বিজয়নগর উপজেলা মহিলা দলের সভাপতি মরিয়ম আলমগীর,পত্তন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলফু মিয়া, মোঃ কালাম মিয়া মেম্বার,পত্তন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ আজাদ মিয়া,পত্তন ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী তাহমিনা বেগম।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাইনুর রহমান হৃদয়,বিজয়নগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ বুখারী মোল্লা,সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ সোলায়মান হোসেন জুয়েল। পত্তন ইউনিয়ন তাঁতি দলের সভাপতি মোঃ মোশারফ হোসেন মুছা,পত্তন ইউনিয়ন ছাত্রদলের নেতা মোঃ আলামিন মিয়া, মোঃ মুজিবুর সরকার, মোঃ ইউনুস শাহ,সহ বিএনপি ও যুবদলের অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
বিএনপি মনোনীত প্রার্থী, তিতাস পাড়ের অহংকার, জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ ফেব্রুয়ারি সোমবার রাত আনুমানিক ৯ টায় অনুষ্ঠিত এ সভায় পত্তন ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের যুবদলের সভাপতি পদপ্রার্থী মোঃ জনি সরকারের বাড়িতে ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি ও ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে প্রস্তুতি জোরদার করা অত্যন্ত জরুরি। বক্তারা আরও বলেন,১২ ই ফেব্রুয়ারি সকাল থেকে ঘরে নাস্তা না করে সরাসরি ভোটারদের বাড়িতে গিয়ে ভোটারদের কে বুঝাইয়া কিভাবে ভোটকেন্দ্রে উপস্থিত করা যায় এবং ভোটারদের বাড়িতে প্রয়োজনে গাড়ি পৌঁছাতে হবে, ভোটারদের মাথায় হাত বুলিয়ে, ভোটকেন্দ্রে নিয়ে যেতে হবে, কারণ প্রতিপক্ষকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। নির্বাচন পর্যন্ত সকলকে সতর্ক ও সজাগ থেকে যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তারা জানান, ভোটগ্রহণের দিন ভোর ৭টা থেকে ভোট কার্যক্রম শুরু হবে। সে দিন নারী ও বয়স্ক ভোটারদের আগে ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং পরবর্তীতে পুরুষ ভোটারদের ভোট প্রদানে সহযোগিতা করার আহ্বান জানান বক্তারা।
সভা শেষে সর্বসম্মতিক্রমে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
জাতীয় | ২৭ জুন, ২০২৬
খাগড়াছড়ি | ২৬ জুন, ২০২৬
ফরিদপুর | ২৬ জুন, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২৬ জুন, ২০২৬
পাবনা | ২৬ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।