এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের নাম পান্নু মাতুব্বর (৬০)। তিনি উপজেলার ভাওয়াল ইউনিয়নের দরজা-পুরুরা গ্রামের মৃত মনিরুদ্দিন মাতুব্বরের ছোট ছেলে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে ঢাকার ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সালথা বাজারে পেঁয়াজ বিক্রি শেষে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন পান্নু মাতুব্বর। পথে সালথা সরকারি কলেজ মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোগাড়ীর সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানে বসা অবস্থায় তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি গাড়িতে করে তাকে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
এ বিষয়ে সালথা থানার পরিদর্শক (তদন্ত) কেএম মারুফ হাসান রাসেল বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ৮ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৮ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ৮ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।