এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নরসিংদীতে চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় জড়িত আসামিদের যারা আশ্রয় দেবেন, তাদের শেকড় উপড়ে ফেলা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, "নরসিংদীর ঘটনায় জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। যারা এই অপরাধীদের আশ্রয় বা প্রশ্রয় দেবে, তাদেরও শেকড় ধরে উপড়ে ফেলা হবে।"
আগামী সংসদ অধিবেশন ও আইন প্রণয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সাংবিধানিকভাবে প্রণীত ১৩৩টি অধ্যাদেশের প্রতিটিই আগামী সংসদে বিল আকারে পেশ করা হবে। তিনি বলেন, "সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই এসব অধ্যাদেশ আমরা উপস্থাপন করবো।"
দেশের বিচার ব্যবস্থা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, "মামলার দীর্ঘ জট আমাদের দেশের একটি প্রকট সমস্যা। এই জট নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।" তবে কেউ যদি বিচার বিভাগের স্বাধীনতার অপব্যবহার করার চেষ্টা করেন, বিষয়টি সুপ্রিম কোর্ট কঠোরভাবে দেখভাল করবে বলেও জানান তিনি।
এ সময় প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দিয়ে আইনমন্ত্রী বলেন, "মাদক, সন্ত্রাস, রাজনৈতিক দুর্বৃত্তায়ন এবং হানাহানির বিষয়ে প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষ ও কঠোর ভূমিকা পালন করতে হবে। গুটিকয়েক দুষ্কৃতিকারীর কারণে কোনোভাবেই সরকারের ভালো কাজের ভাবমূর্তি নষ্ট হতে দেওয়া যাবে না।"
মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা বিএনপির সভাপতি এম. এ. মজিদ এবং রাশেদ খানসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।