এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন রাষ্ট্রীয় সফরের দিন-তারিখ ও গন্তব্য নিয়ে জনমনে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, সফরের সময়সূচি বা তিনি প্রথম কোন দেশ সফর করবেন, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বুধবার রাতে এক বিবৃতিতে আতিকুর রহমান রুমন জানান, সম্প্রতি কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর নিয়ে ভিত্তিহীন তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে। বিশেষ করে কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, প্রধানমন্ত্রী তার প্রথম রাষ্ট্রীয় সফরে ভারত যাবেন।
এ প্রসঙ্গে অতিরিক্ত প্রেস সচিব বলেন, "এসব তথ্যের কোনো সত্যতা নেই। কোনো প্রকার যাচাই ছাড়াই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। আমরা সংশ্লিষ্ট সকলকে এ ধরনের গুজবে কান না দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি।"
তিনি আরও স্পষ্ট করেন যে, প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরের বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হলে তা যথাসময়ে সরকারিভাবে গণমাধ্যমকে অবহিত করা হবে। জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এমন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতেও তিনি সকলকে আহ্বান জানান।
উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ সফর নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়লে সরকারের পক্ষ থেকে এই আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রদান করা হলো।
ডিসেম্বর ৩, ২০২৫
সেপ্টেম্বর ২৯, ২০২৬
সেপ্টেম্বর ১৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
মধ্যপ্রাচ্য | ১২ অক্টোবর, ২০২৬
ভারত | ১২ অক্টোবর, ২০২৬
ফুটবল | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।