এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিজ্ঞান প্রযুক্তি মেলা।“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে
(৮-এপ্রিল) বুধবার মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মাগুরা সদর উপজেলা পরিষদ এ মেলার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেনজেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।
উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রহিম এবং জাগলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকসহ স্থানীয় শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
দুইদিন ব্যাপী এ মেলায় মোট-২০টি স্টল অংশগ্রহণ করেছে।
মেলায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতা তুলে ধরে বিজ্ঞানভিত্তিক নানা প্রকল্প প্রদর্শন করছে, যা দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। এছাড়াও মেলাকে ঘিরে আয়োজন করা হয়েছে ১০-ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০-ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা।
এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তোলা এবং উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করাই এ মেলার মূল লক্ষ্য।
এপ্রিল ১৫, ২০২৫
এপ্রিল ১৯, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ২৩ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৩ আগস্ট, ২০২৬
ঢাকা | ২৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৩ আগস্ট, ২০২৬
মুন্সীগঞ্জ | ২৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।