এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রদানের ক্ষেত্রে দলের পরীক্ষিত ও যোগ্য নেত্রীদেরই বেছে নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি স্পষ্ট করেছেন, যারা রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন এবং যাদের সংসদীয় বিতর্কে অংশ নেওয়ার দক্ষতা ও সমাজে পরিচ্ছন্ন ভাবমূর্তি রয়েছে, তারাই দলের মনোনয়নের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
শনিবার (১১ এপ্রিল) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
রিজভী আহমেদ জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। শুক্রবার (১০ এপ্রিল) প্রথম দিনেই পাঁচ শতাধিক ফরম বিক্রি হয়েছে। আজ শনিবার এবং আগামীকাল রোববারও মনোনয়ন ফরম বিতরণ ও জমা নেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে। সংগৃহীত আবেদনগুলো দলের সিনিয়র নেতাদের সমন্বয়ে গঠিত বোর্ড যাচাই-বাছাই করবে। মনোনয়ন চূড়ান্ত করার প্রক্রিয়াটি দ্রুতই জানিয়ে দেওয়া হবে।
নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, "বিএনপি সবসময়ই গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করে সংসদ সদস্য বাছাই করে। এবারও সেই ধারাই বজায় থাকবে। যারা প্রার্থী হতে ইচ্ছুক, তারা প্রয়োজনীয় নথিপত্রসহ আবেদন জমা দিচ্ছেন। আমরা আশা করছি, এই প্রক্রিয়ার মাধ্যমে যোগ্যতম ব্যক্তিরাই সংসদে যাওয়ার সুযোগ পাবেন।"
দীর্ঘ দেড় দশকের রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে রিজভী বলেন, "বিগত ১৬-১৭ বছরের দুঃসহ পরিস্থিতি মোকাবিলা করে দেশ আজ এক নতুন গণতান্ত্রিক পরিবেশে উপনীত হয়েছে। এই পরিবেশের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা আমাদের লক্ষ্য। দেশের জনগণ এবার একটি জবাবদিহিমূলক সংসদ ও প্রশাসন দেখতে চায়।"
তিনি আরও যোগ করেন, কেবল জাতীয় সংসদ নয়, বরং স্থানীয় সরকারের প্রতিটি স্তর—জেলা পরিষদ, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদেও যেন জনপ্রতিনিধিরা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন, বিএনপি সেই গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করতে কাজ করছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমকে কেন্দ্র করে গত দুদিন ধরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
জুলাই ২৮, ২০২৫
সেপ্টেম্বর ১৮, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ক্রিকেট | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ঢালিউড | ১০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।