এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শিক্ষাখাতে আগামী দিনে বাজেটের বরাদ্দ আরও বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে বর্ধিত এই অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সঠিক অগ্রাধিকার নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
শনিবার (১১ এপ্রিল) সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ ওসমান বিন হাদী অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, "শিক্ষার গুণগত মানোন্নয়ন নিশ্চিত করতে হলে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক ব্যয়ের কোনো বিকল্প নেই। বিশেষ করে কারিগরি শিক্ষাকে বর্তমান সরকার উন্নয়নের প্রধান হাতিয়ার হিসেবে বিবেচনা করছে।" তিনি এই খাতকে আরও গতিশীল করতে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
সেমিনার চলাকালীন শিক্ষামন্ত্রী শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবনের বিভিন্ন সমস্যার কথা মন্ত্রীর সামনে তুলে ধরেন। বিশেষ করে অনিয়মিত ক্লাস, পরীক্ষা গ্রহণে দীর্ঘসূত্রতা এবং কারিকুলামের সঙ্গে সিলেবাসের অসামঞ্জস্যতার বিষয়গুলো আলোচনায় উঠে আসে। মন্ত্রী মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং এসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন।
বক্তব্যে ড. এহছানুল হক মিলন আরও বলেন, "প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। এই শিক্ষার মাধ্যমেই আমাদের উন্নয়নের নতুন বিপ্লব ঘটাতে হবে। কোনোভাবেই কারিগরি শিক্ষাকে অবহেলা করা যাবে না।"
শিক্ষাখাতে দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী বলেন, "সরকার পরিবর্তন হয়, মন্ত্রীরা আসেন-যান, কিন্তু উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করতে হয়। তাই শিক্ষা ব্যবস্থার উন্নয়নে মন্ত্রণালয় থেকে শুরু করে শিক্ষক—সবার জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।"
রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া (এনডিসি), কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মো. আক্কাস আলী এবং রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদসহ আরও অনেকে।
সেমিনারে বক্তারা শিক্ষার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার এবং শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
সেপ্টেম্বর ৭, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ক্রিকেট | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ঢালিউড | ১০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।