এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের দাবিতে আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগরে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বিকেল ৫টায় ঢাকা মহানগরীর উদ্যোগে বায়তুল মোকাররমের উত্তর গেটে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এর আগে বুধবার (৩ জুন) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই কর্মসূচির ঘোষণা দেন। বিবৃতিতে তিনি অভিযোগ করেন, আসন্ন বাজেটকে সামনে রেখে বিদ্যুতের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ওপর এক ধরনের বড় জুলুম। ইতিমধ্যেই নিত্যপণ্যের আকাশচুম্বী দামের কারণে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এমন পরিস্থিতিতে বিদ্যুতের এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জন্য ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, বিইআরসির আদেশ অনুযায়ী পাইকারিতে বিদ্যুতের গড় দাম ৭ টাকা থেকে বাড়িয়ে ৮ টাকা ৩৯ পয়সা এবং খুচরা পর্যায়ে প্রতি ইউনিটের গড় দাম ৯ টাকা ১১ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা করা হয়েছে। একই সাথে সঞ্চালন চার্জও বাড়ানো হয়েছে প্রায় ২৪ শতাংশ। এর ফলে শিল্প ও কৃষি উৎপাদন খরচ যেমন বৃদ্ধি পাবে, তেমনি চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের দাম আরও বেড়ে গিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠবে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদ্যুৎ খাতের সীমাহীন দুর্নীতি, অপচয় এবং কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জের নামে জনগণের হাজার হাজার কোটি টাকা লুটের খেসারত দিতেই বারবার জনগণের ওপর এই মূল্যবৃদ্ধির বোঝা চাপানো হচ্ছে। সরকারের এমন সিদ্ধান্তকে ‘দায়িত্বজ্ঞানহীন’ ও ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে জনস্বার্থ বিবেচনা করে অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের জোর দাবি জানিয়েছে দলটি।
এপ্রিল ২৭, ২০২৬
জুন ১৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।