এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে আদালতের পক্ষ থেকে খালাস দেওয়ার রায়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তামিমার সাবেক স্বামী ও মামলার বাদী রাকিব হাসান। আদালতে উপস্থাপিত তথ্য-প্রমাণ ও সাক্ষ্য যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি দাবি করে তিনি জানিয়েছেন, এই রায়ে তিনি কোনোভাবেই সন্তুষ্ট নন এবং পরবর্তী আইনি পদক্ষেপের কথা ভাবছেন।
আজ বুধবার (১০ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। আদালত পর্যবেক্ষণে জানান, নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে আনা ব্যভিচার, প্রতারণা ও অবৈধ বিয়ের অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হলো।
‘বড় বড় জায়গায় লিংক আছে তাদের’
রায়ের পর এক প্রতিক্রিয়ায় বাদী রাকিব হাসান বলেন, “আদালত মাত্র কয়েকটি বিষয় বিবেচনায় নিয়ে এই রায় দিয়েছেন। অথচ মামলায় আরও একাধিক সাক্ষী এবং বিভিন্ন ধরনের প্রমাণ ছিল, যেগুলোর অনেকগুলোই আদালতে বিস্তারিতভাবে উপস্থাপন বা আলোচনা করা হয়নি। আদালত দুই-তিনটি কথা শুনেই রায় দিয়ে দিয়েছেন। এখানে আরও ৮-১০ জন সাক্ষী ও বিভিন্ন ধরনের প্রমাণ ছিল, যা পরিপূর্ণভাবে পড়ে শোনানো হয়নি।”
নিজের হতাশা প্রকাশ করে রাকিব আরও বলেন, “পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন এবং সব সাক্ষীর মাধ্যমে আমরা প্রমাণ করেছিলাম যে তারা অপরাধ করেছে। শতভাগ নিশ্চিত ছিলাম ন্যায়বিচার পাব। কিন্তু তা হলো না। তারা অত্যন্ত ক্ষমতাধর। তাদের বন্ধু বিসিবির প্রধান, বড় বড় জায়গায় তাদের লিংক আছে। জাতীয় দলের খেলোয়াড় হওয়ার কারণে তাদের একটা ফোনকলেই অনেক কিছু হয়ে যায়, যা আমাদের হাজার বার দৌড়ালেও হবে না। এই বিষয়গুলো নিয়ে আমি আগে থেকেই আশঙ্কায় ছিলাম।”
তালাকের নিয়ম মানা হয়নি: রাকিব
কাবিননামায় তালাক দেওয়ার অধিকার প্রসঙ্গে রাকিব বলেন, “কাবিননামায় স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা দেওয়া থাকলেও তালাক কার্যকরের একটি নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। কিন্তু তারা সেই নিয়মটি পরিপূর্ণভাবে অনুসরণ করেনি। অথচ এই বিষয়টিও সঠিকভাবে বিবেচনা করা হলো না।”
যে কারণে খালাস পেলেন নাসির ও তামিমা
দীর্ঘ পাঁচ বছর তিন মাসের বিচারিক প্রক্রিয়া শেষে দেওয়া এই রায়ে আদালত উল্লেখ করেন, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে পর্যাপ্ত ও নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ বাদীপক্ষ উপস্থাপন করতে পারেনি।
নাসির-তামিমার আইনজীবী আজিজুর রহমান দুলু রায়ের পর সাংবাদিকদের জানান, আদালতের এই সিদ্ধান্তের পর তাদের বিয়েকে আর অবৈধ বলার কোনো সুযোগ নেই। তিনি জানান, আদালত উচ্চ আদালতের একটি গুরুত্বপূর্ণ রায়ের আলোকে তালাকের বিষয়টি পর্যালোচনা করেছেন।
আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, তালাকনামার নোটিশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে না পৌঁছালেও তা তালাককে অকার্যকর করে না। বরং তালাকের পর স্বামী-স্ত্রীর পারস্পরিক আচরণ, বসবাসের অবস্থা ও সম্পর্কের ধরনই এখানে মুখ্য বিবেচ্য বিষয়। সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করে দেখা গেছে, ২০১৬ সালে তামিমা তার আগের স্বামী রাকিবকে তালাক দিয়ে সৌদি আরব চলে যান এবং পরবর্তীতে ২০২১ সালে নাসির হোসেনকে বিয়ে করেন।
এছাড়া মামলার অন্যতম অভিযোগ ‘তালাকনামাটি জাল’—এমন দাবির পক্ষেও বাদীপক্ষ কোনো গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি। তালাকনামার মূল কপি, ডাকযোগে পাঠানো নোটিশ ও পোস্টাল রসিদ আদালতে জমা দেওয়া হয়েছিল, যার সত্যতা নিয়ে কোনো অকাট্য প্রশ্ন তোলা যায়নি। সার্বিক দিক বিবেচনা করে আদালত সিদ্ধান্তে পৌঁছান যে, তামিমা যথাযথ প্রক্রিয়ায় তালাক সম্পন্ন করেই নাসিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
হবিগঞ্জ | ১০ জুন, ২০২৬
ফরিদপুর | ১০ জুন, ২০২৬
নারায়নগঞ্জ | ১০ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ১০ জুন, ২০২৬
জাতীয় | ১০ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।