এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি বস্তিতে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন নিহত এবং আরও ৯ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হামলাকারীদের চিহ্নিত ও গ্রেফতার করতে ইতিমধ্যেই চিরুনি অভিযান শুরু করেছে স্থানীয় পুলিশ। তবে কী কারণে এই হামলা চালানো হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটের দিকে জোহানেসবার্গের ক্লিভল্যান্ড এলাকায় একটি পেট্রোল স্টেশনের কাছে এই গোলাগুলির ঘটনা ঘটে। একটি সাদা রঙের টয়োটা কোয়ান্টাম গাড়িযোগে ১০ জন সশস্ত্র ব্যক্তি সেখানে এসে পৌঁছায়। গাড়ি থেকে নেমে তারা বস্তিটির দুটি প্রবেশপথ দিয়ে ভেতরে প্রবেশ করে এবং বাসিন্দাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। নৃশংস এই হত্যাকাণ্ড চালিয়ে হামলাকারীরা দ্রুত একই গাড়িতে চড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৮ জন পুরুষ ও ৩ জন নারীর মরদেহ উদ্ধার করে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। এ নিয়ে হামলায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। আহত বাকি ৯ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, বিশ্বে অপরাধ ও হত্যাকাণ্ডের উচ্চ হারের দিক থেকে দক্ষিণ আফ্রিকা অন্যতম শীর্ষস্থানীয় দেশ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে প্রতিদিন গড়ে প্রায় ৬০ জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হন। বিশেষ করে দেশটির দরিদ্র ও ঘনবসতিপূর্ণ বস্তি এলাকাগুলোতে প্রায়ই এমন গ্যাং সহিংসতা ও গোলাগুলির ঘটনা ঘটে থাকে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাগুরা | ৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।