এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে চলন্ত স্পিডবোটে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় এক যাত্রীকে কুপিয়ে জখম করে নগদ টাকা, মোবাইল ফোন এবং স্পিডবোটের ইঞ্জিন লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
গত মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে চরভদ্রাসন উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের বালুর টেক নামক এলাকায় পদ্মার জলসীমায় এই ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতদের হামলায় গুরুতর আহত হয়েছেন উপজেলার সদর ইউনিয়নের নছরউদ্দিন মুন্সির ডাঙ্গী গ্রামের কামরুল হাসানের ছেলে মো. লিটন (৩৫)। ঘটনার সময় প্রাণ বাঁচাতে স্পিডবোটের চালক সঞ্জিব (২২) চরে গিয়ে আশ্রয় নেন। সঞ্জিব একই ইউনিয়নের খালাশিডাঙ্গী গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, মঙ্গলবার বিকেলে গোপালপুর ঘাট থেকে যাত্রী নিয়ে দোহারের মৈনট ঘাটে গিয়েছিলেন স্পিডবোটচালক সঞ্জিব। সেখান থেকে লিটন নামের ওই একযাত্রীকে নিয়ে তিনি পুনরায় গোপালপুর ঘাটের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে বালুর টেক এলাকায় পৌঁছালে মাওয়ার দিক থেকে আসা ১০ থেকে ১৫ জন আরোহীসহ একটি বড় স্পিডবোট তাদের ধাওয়া করে। পরিস্থিতি বেগতিক দেখে চালক সঞ্জিব স্পিডবোটটি দ্রুত চরের কূলে ভিড়িয়ে চরের ভেতরে পালিয়ে যান। তবে স্পিডবোটেই থেকে যান একমাত্র যাত্রী লিটন।
আহত লিটন জানান, তিনি বিদেশ যাওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে ঢাকায় ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়েছিলেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে গোপালপুর ঘাটে যাওয়ার জন্য ৬০০ টাকা ভাড়ায় ওই স্পিডবোটে ওঠেন। পথিমধ্যে ডাকাত দল তাদের অবরুদ্ধ করে ধারালো অস্ত্র দিয়ে তার বাম হাতের কনুইয়ের ওপরে কুপিয়ে গুরুতর জখম করে। এরপর তার কাছে থাকা নগদ ১২ হাজার টাকা, একটি মোবাইল ফোন এবং স্পিডবোটের প্রায় ৪ লাখ টাকা মূল্যের ইঞ্জিনটি খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।
পরবর্তীতে লিটনের আকুতিতে ডাকাতরা তাকে একটি মাছ ধরার নৌকায় তুলে দেয়। জেলেরা তাকে মৈনট ঘাটে পৌঁছে দিলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি দোহার নৌ পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেন।
নৌপথে নিরাপত্তার ঘাটতির কথা উল্লেখ করে ভুক্তভোগী লিটন বলেন, “এই নৌপথে নৌ পুলিশের তৎপরতা ও টহল খুবই কম। নিয়মিত পুলিশি নজরদারি থাকলে হয়তো এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যেত।”
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ময়মনসিংহ | ২৬ জুলাই, ২০২৬
ক্রিকেট | ২৬ জুলাই, ২০২৬
নাটোর | ২৬ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।