এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার সাব-ইন্সপেক্টর (এসআই) হাসনাঈদ আহমেদকে প্রত্যাহার (ক্লোজড) করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। গত মঙ্গলবার রাতে তাকে থানা থেকে প্রত্যাহার করা হয়। দায়িত্ব পালনকালে চাঁদাবাজি, সাধারণ মানুষকে হয়রানি এবং ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠায় তার বিরুদ্ধে এই বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এসআই হাসনাঈদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ থাকায় তাকে ক্লোজড করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনের সময় সাধারণ মানুষের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়, হয়রানি ও ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ ওঠে ওই কর্মকর্তার বিরুদ্ধে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম জানান, বিভিন্ন অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে সুষ্ঠু তদন্তের স্বার্থে এসআই হাসনাঈদ আহমেদকে ক্লোজড করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাগুরা | ৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।