এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুরে এলাকায় আতঙ্ক সৃষ্টির অভিযোগে একটি বিদেশি পিস্তল, ধারালো রামদা ও তাজা ককটেলসহ রকি হোসেন (২২) নামে এক যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আটটার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে। আটক রকি হোসেন ওই এলাকার মৃত বজলুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজনগর এলাকায় মাদকসেবী ও কারবারিদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছিল। মাদকের বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে গত শুক্রবার রাতে স্থানীয় বাসিন্দারা একটি বিক্ষোভ মিছিলও করেন।
এরই ধারাবাহিকতায় শনিবার রাতে সিরাজনগরের একটি বাঁশবাগানে মাদক সেবন ও কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজন জড়ো হয়েছে—এমন সংবাদের ভিত্তিতে স্থানীয় জনতা সেখানে যান। গ্রামবাসীর উপস্থিতি টের পেয়ে আতঙ্ক সৃষ্টি করতে রকি ও তার সহযোগীরা ফাঁকা গুলি ছোড়ে এবং একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ক্ষুব্ধ এলাকাবাসী চারপাশ থেকে ধাওয়া দিয়ে অস্ত্রসহ রকিকে ধরে ফেলেন। এ সময় উত্তেজিত জনতার গণপিটুনিতে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় রকিকে উদ্ধার করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রামদা ও একটি অবিস্ফোরিত ককটেল জব্দ করা হয়। পরে চিকিৎসার জন্য তাকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, "স্থানীয় জনতা অস্ত্র ও ককটেলসহ রকি নামের এক যুবককে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়।"
তিনি আরও জানান, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৬ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৬ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।