এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুরে দীর্ঘদিন ধরে স্থায়ী প্রকৃতির কাজে নিয়োজিত শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ এবং মধ্যস্বত্বভোগী ঠিকাদারি প্রথা বিলুপ্ত করে সরাসরি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি)-এর অধীনে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‘বিএটিবি ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফ শ্রমিক কল্যাণ ইউনিয়ন’-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শ্রমিক অংশ নেন।
কর্মসূচিতে প্রদর্শিত ব্যানারে শ্রমিকদের প্রধান দাবিগুলো তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—দীর্ঘদিন ধরে বিএটিবি-এর স্থায়ী প্রকৃতির বিভিন্ন কাজে নিয়োজিত শ্রমিকদের অবিলম্বে চাকরি স্থায়ীকরণ, বিদ্যমান ঠিকাদারি প্রথা বিলুপ্ত করা এবং সরাসরি বিএটিবি কর্তৃপক্ষের অধীনে শ্রমিকদের স্থায়ী নিয়োগ নিশ্চিত করা।
মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বছরের পর বছর ধরে তারা নিষ্ঠা ও দক্ষতার সাথে প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। অথচ এখনও তারা স্থায়ী নিয়োগের অধিকার থেকে বঞ্চিত। তারা অভিযোগ করেন, ঠিকাদারি ব্যবস্থার কারণে তাদের চাকরির ভবিষ্যৎ সবসময় অনিশ্চয়তার মধ্যে থাকে এবং তারা ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
শ্রমিক নেতারা বলেন, দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা ও অবদানের বিষয়টি মানবিক ও যৌক্তিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে ঠিকাদারি প্রথা বাতিল করতে হবে। সরাসরি বিএটিবি-এর অধীনে স্থায়ী নিয়োগ দেওয়া হলে একদিকে যেমন শ্রমিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিত হবে, অন্যদিকে তাদের ন্যায্য অধিকারও প্রতিষ্ঠিত হবে।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে শ্রমিকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত এসব দাবি মেনে নেওয়ার জোর দাবি জানান। একই সাথে দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
অক্টোবর ৩১, ২০২৫
জুলাই ১২, ২০২৪
সেপ্টেম্বর ১৫, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।