ফরিদপুরে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩২, হাসপাতালে চিকিৎসাধীন ৩২৬

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪৪ এএম
শেয়ার করুন:
ফরিদপুরে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩২, হাসপাতালে চিকিৎসাধীন ৩২৬

ফরিদপুরে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। জেলায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালগুলোতে নতুন করে আরও ৩২ জন রোগী ভর্তি হয়েছেন। তবে স্বস্তির বিষয় হলো, এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের ১২ সেপ্টেম্বরের প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ফরিদপুরের সরকারি হাসপাতালগুলোতে সর্বমোট ৪১৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৮৮ জন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট চারজনের মৃত্যু হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩২৬ জন রোগী।

প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ ১৯ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ৫ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া উপজেলা পর্যায়ের বোয়ালমারী, ভাঙ্গা, মধুখালী ও নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। 

অন্যদিকে আলফাডাঙ্গা, চরভদ্রাসন, সদরপুর ও সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো ডেঙ্গু রোগী ভর্তি হননি। পাশাপাশি জেলার বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলো থেকেও এ সময়ে নতুন রোগী ভর্তির কোনো তথ্য পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।