এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুরে বোরকা ও নারীর পোশাক পরে অভিনব কায়দায় চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে ইসরাইল (৩০) নামে এক যুবক আটক হয়েছেন। পালিয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে তিনি আহত হন। গত ১৩ তারিখ দিবাগত গভীর রাতে উপজেলার আড়িয়া ইউনিয়নের আড়িয়া মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আটক ইসরাইল একই গ্রামের মৃত ইয়ামিন মণ্ডলের ছেলে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রাত আনুমানিক আড়াইটার দিকে ইসরাইল চুরির উদ্দেশ্যে আড়িয়া মণ্ডলপাড়া গ্রামের মো. কদর আলী এবং মোছা. মালা খাতুনের বাড়িতে প্রবেশের চেষ্টা চালান। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেলে তিনি তাদের ওপর অতর্কিত হামলার চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে বাড়ির লোকজনের চিৎকারে লালান, টিপু, পোদ্দার ও রুবেলসহ আশপাশের বাসিন্দারা দ্রুত ছুটে আসেন।
উপস্থিত লোকজনের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ইসরাইল। এ সময় একটি রান্নাঘরের মাটির চুলার ভেতরে এবং পরে সীমানা প্রাচীর টপকাতে গিয়ে নিচে পড়ে গিয়ে শরীরের বিভিন্ন অংশ ও পায়ে মারাত্মক আঘাত পান তিনি। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় ধরে ফেলেন।
স্থানীয়রা জানান, পরিচয় ও সন্দেহ এড়াতে ওই যুবক নারীদের মতো বোরকা ও পায়জামা পরে চুরির এই অভিনব ফন্দি এঁটেছিলেন। গভীর রাতে পুরুষের এমন ছদ্মবেশে চুরির চেষ্টায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, ইসরাইলের বিরুদ্ধে অতীতেও এলাকায় একাধিক চুরির অভিযোগ রয়েছে।
ঘটনার খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবককে হেফাজতে নেয়। পরে শরীরে আঘাত থাকায় তাকে চিকিৎসার জন্য দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। চুরি প্রতিরোধে গ্রামে রাতের বেলা নিয়মিত পুলিশি টহল জোরদার এবং বিষয়টির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চিকিৎসাধীন রয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জানু ১৪, ২০২৫
জুলাই ২৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।