এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আগামী **১০ সেপ্টেম্বর** প্রকাশিত হতে পারে। ফলাফল প্রকাশের দিন সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও পরীক্ষার্থীদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে।
ঢাকা শিক্ষা বোর্ড সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
একাদশ শ্রেণিতে ভর্তি ও পুনর্নিরীক্ষার আবেদনকারীদের নিয়ম
শিক্ষা বোর্ডের প্রস্তাবনা অনুযায়ী, আগামী **২ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত** একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন গ্রহণ করা হবে। ভর্তি কার্যক্রম সম্পন্ন করে আগামী **২৩ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু** করার প্রস্তাব রাখা হয়েছে। প্রস্তাবিত এ সময়সূচি ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং দ্রুতই এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন মিলবে বলে আশা করা হচ্ছে।
বোর্ড সূত্রে আরও জানানো হয়, যেসব শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে, তাদেরও ভর্তির নিয়মিত সময়ের মধ্যেই আবেদন করতে হবে। পরবর্তীতে ১০ সেপ্টেম্বর ফল পরিবর্তনের ফলে যাদের ফলাফল বা জিপিএ উন্নত হবে, তাদের জন্য পুনরায় ভর্তি আবেদন সংশোধনের সুযোগ দেওয়া হবে।
ফল পুনর্নিরীক্ষণে রেকর্ড আবেদন
এ বছর ফল পুনর্নিরীক্ষণের জন্য ৪ লক্ষাধিক পরীক্ষার্থী প্রায় ১৩ লাখ পত্রের জন্য আবেদন করেছে। এতে দেখা যায়, একজন শিক্ষার্থী গড়ে তিনটি বিষয়ের জন্য আবেদন করেছে। এর মধ্যে তত্ত্বীয় (লিখিত) বিষয়ে আবেদন পড়েছে ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক বিষয়ে ২ লাখ ৩১ হাজার ৪৭১টি।
বোর্ডভিত্তিক আবেদনের চিত্র
বোর্ডভিত্তিক তথ্যে দেখা যায়, বরাবরের মতোই সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে তত্ত্বীয় ও ব্যবহারিক মিলিয়ে মোট আবেদন ৩ লাখ ৩৫ হাজার ৬৭৭টি (তত্ত্বীয় ২,৭৭,৬৬৫টি এবং ব্যবহারিক ৫৮,০১২টি)।
অন্যান্য বোর্ডের পরিসংখ্যান:
চট্টগ্রাম বোর্ড: ১ লাখ ৩৭ হাজার ৬০১টি
রাজশাহী বোর্ড: ১ লাখ ২২ হাজার ২২৮টি
মাদ্রাসা শিক্ষা বোর্ড: ১ লাখ ১৭ হাজার ৫৯টি
কুমিল্লা বোর্ড: ১ লাখ ১২ হাজার ৬১১টি
দিনাজপুর বোর্ড: ১ লাখ ১১ হাজার ২৬০টি
যশোর বোর্ড: ৯১ হাজার ৫৯টি
ময়মনসিংহ বোর্ড: ৮৭ হাজার ১৫৭টি
বরিশাল বোর্ড:৬১ হাজার ৮৬টি
সিলেট বোর্ড:৬০ হাজার ৯৭৪টি
কারিগরি শিক্ষা বোর্ড: ৫১ হাজার ২১৪টি
জুন ২৯, ২০২৪
সেপ্টেম্বর ২৩, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।