এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে থানচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, পথসভা, বৃক্ষরোপণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে থানচি বাজারের রিড সেন্টার শপিংমল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
এর আগে উপজেলা কৃষক দলের আহ্বায়ক মংসাগ্য মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
থানচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জয়প্রু মারমার সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক হাকুরাম ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু নোমান, তিন্দু ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শৈবা থোয়াই মারমা ও সাবেক সাধারণ সম্পাদক ক্যসাপ্রু মারমা। এছাড়াও যুবদলের সাবেক সভাপতি মংসিং হাই মারমা ও যুবদল নেতা রেংচং ম্রোসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা বলেন, “গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে আপসহীন ভূমিকা পালন করে যাচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে নেতাকর্মীরা সবসময় ঐক্যবদ্ধ ও অঙ্গীকারবদ্ধ।”
পথসভা শেষে থানচি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করা হয়। এতে উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সেপ্টেম্বর ২৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।