এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুমিল্লার কোটবাড়ীতে সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ (বিজিবি) বিপুল পরিমাণ জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করেছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর প্রশিক্ষণ মাঠে এ মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সরাইল রিজিয়ন কমান্ডার বিএ-৫৭২৮ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ সাইফুল চৌধুরী, বিজিবিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তাঁর উপস্থিতিতে ১০ বিজিবি ও ৬০ বিজিবির জব্দকৃত বিভিন্ন ধরনের মাদকদ্রব্য একত্রে ধ্বংস করা হয়।
অনুষ্ঠানে সকাল ১১টায় সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করা হয়। পরে সকাল সাড়ে ১১টা থেকে উপস্থিত অতিথি ও গণমাধ্যমকর্মীদের সামনে মাদকদ্রব্য ধ্বংসের কার্যক্রম শুরু হয়।
বিজিবি সূত্র জানায়, ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ছিল ৩৪ হাজার ২৩৫ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৩৪ হাজার ১৭২ বোতল ইষ্কাপ সিরাপ, ১৮ হাজার ৪৯টি ভারতীয় বিয়ার, ৮৪ হাজার ৯৫৮ বোতল ভারতীয় হুইস্কি, ২৩ হাজার ৯৮১ দশমিক ৩১ কেজি গাঁজা, ৩ লাখ ১০ হাজার ৫৪৮টি ইয়াবা ট্যাবলেট, বিভিন্ন ধরনের মাদকজাত ওষুধ, ট্যাবলেট, ইনজেকশন, ৩০ হাজার ৫০ প্যাকেট সিগারেট, জর্দা ও বিড়িসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য।
ধ্বংসকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৫১ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার ১২৫ টাকা।
অনুষ্ঠানে কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার, কর্নেল জিএস (ডিজিএফআই) ক্যাপ্টেন এ. হাসানাত এম. আহমেদ (ই), পিএসসিএসসি, বিএন, বন বিভাগের প্রতিনিধি হাসনাহেনা আবদুল্লাহ, পুলিশ সুপারের প্রতিনিধি, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি, সিভিল সার্জনের প্রতিনিধি, সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য আদালতের নির্দেশনা ও প্রচলিত বিধি অনুসারে ধ্বংস করা হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।