এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে অভিযান চালিয়ে ৩৬টি বুপ্রেনরফিন নেশাজাতীয় ইনজেকশনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল।
র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাতে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের চার রাস্তা মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩৬টি বুপ্রেনরফিন ইনজেকশনসহ তৌহিদুল ইসলাম সেন্টু (৩৮) ও প্রিন্স প্রামানিক (৩০) নামে দুইজনকে আটক করা হয়।
গ্রেপ্তার তৌহিদুল ইসলাম সেন্টু উপজেলার ভর-তেঁতুলিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। প্রিন্স প্রামানিক একই উপজেলার তেঁতুলিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
র্যাবের দাবি, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি পর্যায়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আত্রাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম।
সেপ্টেম্বর ১, ২০২৫
নভেম্বর ২৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১২ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ১২ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ১২ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ১২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।