এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁয় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় তারেক রহমানের পক্ষ থেকে ৪ শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। এসময় প্রধান অতিথি ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা লে. কর্ণেল (অব:) এম.এ আব্দুল লতিফ খান।
শনিবার বেলা ১১টায় নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের চকআতিতা উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ করেন, বিশিষ্ট ব্যবসায়ি ও নারী উদোক্তা মোছা: নিহাল জান্নাত। তিনি নওগাঁ শহরের মাষ্টার পাড়া মহল্লার মোসাদ্দুর রহমান রকেট এর সহধর্মীনি।
এসময় উপস্থিত ছিলেন, চকআতিতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াছিন আলী, স্থানীয় বিএনপি নেতা চাঁন মিয়া ও লুৎফর রহমান, সাবেক ইউপি সদস্য একেএম রফিকুল আজম সহ অন্যরা। শীতবস্ত্র কম্বল পেয়ে খুশি গ্রামে শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষ।
বিশিষ্ট ব্যবসায়ি ও নারী উদোক্তা মোছা: নিহাল জান্নাত বলেন, দীর্ঘদিন থেকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে রয়েছি। তারই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আগামীতে এ ধারা অব্যহৃত থাকবে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
নোয়াখালী | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।