এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির আওতায় ইউনিয়নের বয়াতি বাড়ি ঘটকের খাল, আজাইল্লা চক এবং উত্তর ভাউতলি চকে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। তিনি বলেন, দেশীয় মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির জন্য প্রাকৃতিক জলাশয়ে নিয়মিত মাছের পোনা অবমুক্ত করা প্রয়োজন। এ উদ্যোগ জলাশয়ের পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তিনি জলাশয় রক্ষায় স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা এবং ডাসার উপজেলা বিএনপির সভাপতি মো. আলাউদ্দিন তালুকদার।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের পোনা জলাশয়ে অবমুক্ত করেন। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ দেশীয় মাছের প্রজনন বৃদ্ধি, জলজ সম্পদ সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।