এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৯ মে ২০২৬) কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, দেশের অখণ্ডতা রক্ষা এবং সীমান্ত দিয়ে অবৈধ যাতায়াত ও চোরাচালান দমনে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। বর্তমানে কুড়িগ্রামের সীমান্ত এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে কয়েক গুণ বাড়ানো হয়েছে এবং বিজিবি সদস্যরা সার্বক্ষণিক কড়া নজরদারি বজায় রাখছেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সীমান্তে উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বদা সজাগ ও প্রস্তুত রয়েছে। বিশেষ করে অবৈধ অনুপ্রবেশের মতো ঘটনা কঠোরভাবে দমনে সংশ্লিষ্ট সীমান্ত পয়েন্টগুলোতে টহল জোরদার করা হয়েছে।
উল্লেখ্য যে, সম্প্রতি সীমান্ত পরিস্থিতির কিছুটা অবনতি হওয়ায় এই বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গত শুক্রবার (৮ মে) রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হন। এছাড়া ৫ মে পাটগ্রাম সীমান্তে বিএসএফের একটি ড্রোন আছড়ে পড়ার ঘটনা ঘটে। এসব পরিস্থিতির প্রেক্ষাপটে কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন স্পর্শকাতর সীমান্তে বিজিবির তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এর আগে গত ৭ মে পঞ্চগড় সীমান্তেও একই ধরনের সতর্কতা জারি করা হয়েছিল।
সীমান্তবর্তী সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে যেকোনো সন্দেহজনক গতিবিধি বিজিবিকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।