এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টির বড় ধরনের বিপর্যয় সত্ত্বেও পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। শুক্রবার এক বিবৃতিতে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী সাধারণ নির্বাচনেও তিনিই দলের নেতৃত্ব দেবেন।
নির্বাচনের এই হতাশাজনক ফলের দায় স্বীকার করে স্টারমার বলেন, "আমি দায়িত্ব ছেড়ে দিয়ে দেশকে কোনোভাবেই বিশৃঙ্খলার মুখে ঠেলে দেব না।" তিনি আরও যোগ করেন, বর্তমান পরিস্থিতিতে ক্ষমতা ত্যাগ করা দায়িত্বশীল কাজ হবে না।
প্রাথমিক ফলাফলে দেখা গেছে, নাইজেল ফারাজের নেতৃত্বাধীন অভিবাসনবিরোধী দল ‘রিফর্ম ইউকে’ ৩৫০টিরও বেশি আসনে জয়লাভ করে চমক দেখিয়েছে। বিপরীতে, লেবার পার্টি হারিয়েছে ২৪০টির বেশি আসন। মাত্র দুই বছর আগে যে বিপুল জনসমর্থন নিয়ে লেবার পার্টি ক্ষমতায় এসেছিল, এবারের নির্বাচনে সেই অবস্থানে বড় ধরনের ধস লক্ষ্য করা গেছে। এছাড়া স্কটল্যান্ড ও ওয়েলসের পার্লামেন্ট নির্বাচনেও লেবার পার্টি বড় ধরনের ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নির্বাচনের ফল নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, "এটি আমাদের জন্য অত্যন্ত কঠিন একটি ফলাফল। আমরা অনেক দক্ষ ও যোগ্য জনপ্রতিনিধিকে হারিয়েছি এবং এর পুরো দায় আমি নিজের কাঁধে নিচ্ছি।"
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, জ্বালানির উচ্চমূল্য এবং অর্থনৈতিক প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার কারণেই সাধারণ মানুষের মধ্যে স্টারমার সরকারের জনপ্রিয়তা কমেছে। অন্যদিকে, রিফর্ম ইউকে-র নেতা নাইজেল ফারাজ এই জয়কে যুক্তরাজ্যের রাজনীতিতে একটি ‘ঐতিহাসিক পরিবর্তন’ হিসেবে আখ্যা দিয়েছেন।
নির্বাচনে এমন বিপর্যয়ের পর স্টারমারের পদত্যাগের দাবি জোরালো হলেও তিনি জানিয়েছেন, দেশ ও জনপদ পরিবর্তনে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়নে তিনি অটল থাকবেন।
মার্চ ৫, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মাগুরা | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৫ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।