এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার দায়ে প্রধান আসামি হিটু শেখের (৪৭) মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডেথ রেফারেন্স ও আসামির আপিলের শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।
এর আগে গত ২৪ আগস্ট এ মামলায় হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়। পরবর্তীতে রায়ের জন্য দিন ধার্য করা হয়েছিল।
ঘটনার বিবরণ:
মামলার বিবরণ সূত্রে জানা যায়, রমজানের ছুটিতে মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল শিশু আছিয়া। সেখানে বোনের শ্বশুর হিটু শেখ শিশুটিকে পাশবিকভাবে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার চেষ্টা চালান। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত শিশুর মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে।
বিচারিক কার্যক্রম ও পূর্ববর্তী রায়:
তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দাখিল করলে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শুরু হয়। মাত্র ১৩ কার্যদিবসে রাষ্ট্রপক্ষের ২৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।
পরবর্তীতে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সাথে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর তিন আসামি—নিহত শিশুর ভগ্নিপতি সজীব শেখ, সজীবের ভাই ও মা জাহেদা বেগমকে খালাস দেওয়া হয়।
বিচারিক আদালতের সেই মৃত্যুদণ্ডের রায়ই ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে বহাল রাখলেন হাইকোর্ট।
জুলাই ৬, ২০২৬
নভেম্বর ১২, ২০২৫
আগস্ট ২৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৬ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।