এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নজরুল ইসলামের জন্মবার্ষিকী ও ‘নজরুল বর্ষ’ উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার সূচনা হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দিলদার হোসেন এবং কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ।
উপজেলা সহকারী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. এনামুল হক হাজারী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলা অং মারমা এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) পলাশ ঘোষ।
অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, চিৎমরম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যপ্রু মারমা ও কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান।
উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী সুর, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার বাণী নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। নিয়মিত পড়াশোনার পাশাপাশি এ ধরনের সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এপ্রিল ২৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৬ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।