এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদককে না বলুন, ক্রীড়াকে হ্যাঁ বলুন”— এই স্লোগানকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ‘শহীদ জিয়া স্মৃতি অলিম্পিকবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে কাপ্তাই নিউ মার্কেট স্কুল মাঠে অনুষ্ঠিত জমজমাট ফাইনালে নিমকি বাজার দলকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ‘সোনালী অতীত ক্লাব’।
টানটান উত্তেজনায় ভরপুর ৬০ মিনিটের ফাইনাল ম্যাচের প্রথমার্ধের ৩০ মিনিটে দুর্দান্ত এক গোল করে সোনালী অতীত ক্লাবকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন মো. কামরুল। পরবর্তীতে দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে কেনি দলের পক্ষে দ্বিতীয় গোল করে ২-০ ব্যবধানের সহজ জয় নিশ্চিত করেন। খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন মইনুল হক সুমন এবং তাকে সহকারী হিসেবে সহায়তা করেন সফিউল আলম মনু ও নিজাম উদ্দিন।
উল্লেখ্য, গত ৫ জুলাই মোট ১৩টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টের পর্দা উঠেছিল। প্রতিটি দলে ৬ জন মূল ও ২ জন অতিরিক্ত খেলোয়াড়সহ মোট ৮ জন করে খেলোয়াড় নিয়ে প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায় ব্যক্তিগত পুরস্কার অর্জন করেন—
ম্যান অব দ্য ম্যাচ: মো. কামরুল
সেরা খেলোয়াড় (টুর্নামেন্ট সেরা): কেনি
সেরা গোলকিপার: জিসান
টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. বেলাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের (কপাবিকে) উপ-ব্যবস্থাপক (যাঃ সঃ) সাইফুর রহমান, নির্বাহী প্রকৌশলী কয়সুল বারী এবং সহকারী পরিচালক (নিরাপত্তা ও অনুসন্ধান) সাখাওয়াত কবির।
রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদ, ৪ নং কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ইউসুফ ও সাধারণ সম্পাদক কামাল হাকিম, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ আলম এবং সাধারণ সম্পাদক রিপন মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
সেপ্টেম্বর ৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।