এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, “আমরা যখন ৩১ দফার কর্মসূচি ঘোষণা করি, তখন থেকেই ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে জামায়াতে ইসলামীর গাত্রদাহ শুরু হয়েছিল। তখন দলটির আমির কটাক্ষ করে বলেছিলেন—‘রাখ তোদের ফ্যামিলি কার্ড’। অথচ এখন সংসদে দেখা যায়, এ ফ্যামিলি কার্ডের জন্য তারাই সবার আগে অস্থির হয়ে থাকে।”
শুক্রবার বিকেলে মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের পশ্চিম কালীনগর এলাকায় পালরদী নদীর ভাঙন রোধে জরুরি তীর প্রতিরক্ষায় জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য খোকন তালুকদার আরও বলেন, “জামায়াতে ইসলামীর মুখে এক আর অন্তরে আরেক। তারা বাইরে এক কথা বললেও সুযোগ পেলেই প্রধানমন্ত্রীর কাছে গিয়ে নিজ এলাকায় ফ্যামিলি কার্ড বরাদ্দের জন্য তদবির করে। জামায়াতের এই দ্বিচারিতা ও প্রতারণা দেশের মানুষ ধরে ফেলেছে। বর্তমানে তারা যেভাবে কাজ করছে, তাতে আমাদের সমাজের সুস্থ পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফীন, কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল আলম, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি।
এছাড়াও আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহিদ পারভেজ, সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলনসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।