এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের কালকিনি উপজেলায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সেন্টু বেপারী (৫০) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৪টা ৫০ মিনিটে কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) দেবব্রত চিন্তাপাত্রের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের নারকেলী গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে সেন্টু বেপারীকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সেন্টু বেপারী নারকেলী গ্রামের মৃত সুলতান বেপারী ও মৃত অজুফা বেগমের ছেলে।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই দেবব্রত চিন্তাপাত্র জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
কালকিনি থানা সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর জন্য মাদারীপুর জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ১৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।