এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামে বিদেশ পাঠানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে ঘিরে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযুক্ত সঞ্জয় ডাক্তার নামের ওই ব্যক্তির বিরুদ্ধে ভুক্তভোগীদের দীর্ঘদিনের অভিযোগ থাকলেও তিনি ধরাছোঁয়ার বাইরে ছিলেন।
ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, ২০২৩ সালে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে সঞ্জয় ডাক্তার তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি কাউকে বিদেশে পাঠাতে পারেননি। এ নিয়ে স্থানীয় পর্যায়ে একাধিকবার সালিশ-বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি।
শুক্রবার (৩০ মে) সকালে স্থানীয়রা জানতে পারেন যে, অভিযুক্ত সঞ্জয় ডাক্তার ভবুকদিয়া এলাকায় অবস্থান করছেন। এই খবর ছড়িয়ে পড়লে ভুক্তভোগীরা সেখানে উপস্থিত হয়ে তাকে ঘিরে ফেলেন এবং পুলিশে সোপর্দ করার প্রস্তুতি নেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, এ সময় স্থানীয় যুবক আকাশ (২৮), পিতা- আজাহার মাতুব্বর কৌশলে অভিযুক্তকে সেখান থেকে পালিয়ে যেতে সহায়তা করেন। পরিস্থিতি বেগতিক দেখে সঞ্জয় ডাক্তার তার ব্যবহৃত মোটরসাইকেলটি ঘটনাস্থলেই ফেলে রেখে দ্রুত সটকে পড়েন। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত সঞ্জয় ডাক্তারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
স্থানীয়রা জানান, ভুক্তভোগীরা দীর্ঘদিনের প্রতারণার শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তারা দ্রুত এই ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুমিল্লা | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।