এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামে ইয়াবা ব্যবসা ও একাধিক চুরির অভিযোগে ফরিদ নামের এক যুবককে আটক করেছেন স্থানীয়রা। শুক্রবার (৩০ মে) রাতে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ১২টার দিকে স্থানীয় লোকজন এবং অভিযুক্তের বাবা আকবর শেখ যৌথভাবে ফরিদকে আটক করেন। খবর পেয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদের নির্দেশনায় পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশ অভিযুক্ত যুবককে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, আটক যুবক দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসার সাথে জড়িত এবং এলাকায় সংঘটিত কয়েকটি চুরির ঘটনার সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির বিষয়টি স্বীকার করেছেন বলেও স্থানীয়রা দাবি করছেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে নগরকান্দা থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।