জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীতে ফরিদপুরে ছাত্রদলের রক্তদান কর্মসূচি ও দোয়া মাহফিল

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
৩০ মে, ২০২৬ ৯:৩৪ পিএম
শেয়ার করুন:
জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীতে ফরিদপুরে ছাত্রদলের রক্তদান কর্মসূচি ও দোয়া মাহফিল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে রক্তদান কর্মসূচি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে জেলা ছাত্রদল নেতা খাইরুল ইসলাম রোমানের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম পথপ্রদর্শক। তাঁর আদর্শকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা। একই সঙ্গে মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রক্তদান কর্মসূচির আয়োজনকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন বক্তারা।

অনুষ্ঠানে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি আনোয়ার হোসেন পাশা, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাইদ, সহ-সাধারণ সম্পাদক মাহদুলুল হাসান ওয়ালিদ, হাসান মীর ও সোহান আল মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক রাহাত খান, ছাত্রনেতা বাহারুল ইসলাম রবিন, তোহাসিন দ্বীপ, সালমান আহম্মেদ সিয়াম, নাহিদ ইসলাম, আলামিন, আবিদ, শাবরির রাব্বি, অনিক খান, ইয়াসিন হোসেন, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান, মো. সাকিব ইসলাম, আবিকবুল ইসলাম, রাতুল মোল্লা, জাকারিয়া মাহমুদ সাকিলসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।