আত্রাইয়ে ফেসবুকে মাদক সেবনের ছবি পোস্ট: ব্যক্তির ২ মাসের কারাদণ্ড

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
১৫ আগস্ট, ২০২৬ ১১:০৭ এএম
শেয়ার করুন:
আত্রাইয়ে ফেসবুকে মাদক সেবনের ছবি পোস্ট: ব্যক্তির ২ মাসের কারাদণ্ড

নওগাঁর আত্রাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাদক সেবনের ছবি পোস্ট করা এবং জনবিরক্তি সৃষ্টির দায়ে মো. আব্দুল আলিম (৪৬) নামের এক ব্যক্তিকে ২ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। 

দণ্ডপ্রাপ্ত আব্দুল আলিম উপজেলার জামগ্রাম এলাকার গোলাম মোস্তফার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি আব্দুল আলিম মাদক সেবনের ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন, যা নিয়ে এলাকায় ক্ষোভের পাশাপাশি জনবিরক্তির সৃষ্টি হয়। বিষয়টি নজরে এলে নওগাঁ জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় শুক্রবার বিকেলে আত্রাই থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

পরবর্তীতে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিজ্ঞ বিচারক তাকে ২ মাসের কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে এবং সামাজিক সচেতনতা বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।