এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে উৎসবমুখর পরিবেশে কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত এ রোমাঞ্চকর ম্যাচে সালথা স্পোর্টিং ক্লাবকে ৮-৭ গোলে পরাজিত করে জয়লাভ করেছে মাগুরার মোহাম্মদপুর স্পোর্টিং ক্লাব।
টুর্নামেন্টের এ ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শরীফ শাওন।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, "খেলাধুলা ও শরীরচর্চায় অংশ নিয়ে তরুণ সমাজকে মাদকের বিরুদ্ধে 'না' বলতে হবে। তরুণরা পড়াশোনার পাশাপাশি যত বেশি মাঠে আসবে, সমাজ থেকে জীবনঘাতী মাদকসহ নানা সামাজিক অবক্ষয় তত দ্রুত দূর হবে।"
তিনি আরও বলেন, "শিক্ষার্থী ও যুবসমাজকে ক্রীড়ামুখী করতে সরকার দেশজুড়ে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। ক্রীড়া চর্চা দেশের প্রতিটি অঞ্চলের স্কুল-কলেজ পর্যায়ে ছড়িয়ে দিতে আমরা কাজ করে যাচ্ছি। যারা খেলাধুলায় পারদর্শিতা প্রদর্শন করবে, তাদের প্রতিভা বিকাশে প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে।"
কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি এস এম কামরুজ্জামান মামুন তালুকদারের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নম্বর কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান তিতাস এবং ডাঙ্গী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান (বুলবুল) সরদার।
বিকেল ৪টায় শুরু হওয়া তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে মাঠজুড়ে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। খেলায় সালথা একাদশকে ৮-৭ গোলে হারিয়ে বিজয় ছিনিয়ে নেয় মাগুরার মোহাম্মদপুর স্পোর্টিং ক্লাব।
ফেব্রু ২৮, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ক্রিকেট | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৫ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১৫ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।