এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দীর্ঘ ১৮ বছরের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে অর্জিত গণতন্ত্রকে যেকোনো মূল্যে সমুন্নত রাখার আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, “বাংলাদেশের মাটিতে স্বৈরাচারকে আর কখনো ফিরে আসতে দেওয়া হবে না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তবে এ দেশের মাটিতে আর কোনোদিন ফ্যাসিবাদের জায়গা হবে না।”
শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলা সদরে ‘ফরিদপুর (বদরপুর)–সালথা–সোনাপুর–মুকসুদপুর’ সড়কের সালথা ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্থানীয় বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে।
বক্তব্যে উন্নয়ন কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করে শামা ওবায়েদ বলেন, “বিএনপি ও বর্তমান সরকারের মাধ্যমেই প্রকৃত উন্নয়ন সম্ভব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই দেশ কাঙ্ক্ষিত উন্নয়নের পথে এগিয়ে যাবে। আমাদের দুর্ভাগ্য যে, দীর্ঘ ১৭ বছর বিনা ভোটে নির্বাচিত একটি সরকার ক্ষমতায় ছিল, যার ফলে কোনো দল বা ধর্মের মানুষই ভালো থাকতে পারেনি। এখন মানুষের ভাগ্য উন্নয়নের সেই কাঙ্ক্ষিত সুযোগ এসেছে।”
শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন প্রসঙ্গে তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রতিটি ইউনিয়নে মানসম্মত স্কুল, কলেজ ও আধুনিক মাদ্রাসা গড়ে তোলা হবে, যাতে নতুন প্রজন্ম উন্নত শিক্ষার আলোয় আলোকিত হতে পারে।” দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “আল্লাহর রহমতে আগামী পাঁচ বছর অত্র অঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়ন ও সেবাই হবে আমাদের একমাত্র লক্ষ্য।”
ফরিদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক আফজাল হোসেন খান পলাশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সালথা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খাইরুল বাশার আজাদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল এবং সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর।
এছাড়াও সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ, হাসান আশরাফ, এনায়েত হোসেন ও কামরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।