এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বোয়ালমারীতে জীবিত মুরগির পরিবর্তে জবাই করা মরা মুরগি ক্রেতাকে দেওয়ার অপচেষ্টা এবং বিক্রির উদ্দেশ্যে তা সংরক্ষণের দায়ে এক পোল্ট্রি ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বোয়ালমারী পৌর মাছবাজার সংলগ্ন স্বর্ণকারপট্টি সড়কের পোল্ট্রি মুরগির মার্কেটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রকিবুল হাসান। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম রবিউল মোল্যা, তিনি ‘মেসার্স আলামিন পোল্ট্রি হাউস’-এর মালিক।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, স্বর্ণকারপট্টি সড়কের মেসার্স আলামিন পোল্ট্রি হাউসে বিক্রির উদ্দেশ্যে মরা মুরগি সংরক্ষণ করা হচ্ছিল। দুপুরে এক নারী ক্রেতা দোকানটি থেকে তিনটি জীবিত মুরগি কিনে ড্রেসিং করতে দেন। এ সময় দোকানের কর্মচারীরা জীবিত মুরগির বদলে আগে থেকে সংরক্ষণ করে রাখা মরা মুরগিটি ড্রেসিং করে দেওয়ার চেষ্টা করেন।
বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করেন। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালতকে বিষয়টি অবহিত করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রকিবুল হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করেন। এ সময় উপস্থিত দুই সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হলে অভিযুক্তরা নিজেদের দোষ স্বীকার করেন।
পরবর্তীতে ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১’-এর ২৪(১) ধারা অনুযায়ী প্রতিষ্ঠানের মালিক রবিউল মোল্যাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি ঘটলে জরিমানার পাশাপাশি দোকানটি সিলগালা করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান বলেন, "ক্রেতাকে জীবিত মুরগির পরিবর্তে কৌশলে মরা মুরগি দেওয়ার অপচেষ্টা করা হয়েছিল। সাক্ষীদের উপস্থিতিতে বিক্রেতা অপরাধ স্বীকার করায় তাকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এবং ভেজাল ও প্রতারণা রোধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বান্দরবান | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।