এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের মঠবাড়িয়ায় ড্রাগ লাইসেন্স না থাকা এবং মেয়াদোত্তীর্ণ ও চিকিৎসকদের নমুনা (স্যাম্পল) ওষুধ বিক্রয় ও সংরক্ষণের দায়ে পাঁচটি ফার্মেসিকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে উপজেলার পৌর শহরের ফার্মেসি রোড ও কেএম মার্কেট এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী। এ সময় পিরোজপুর জেলা ওষুধ তত্ত্বাবধায়ক সুশীল কুমার ঢালী উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ওষুধ মজুদের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ‘ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩’-এর ৪০(খ) ধারায় পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—আকন মেডিকেল হলের স্বত্বাধিকারী মোহাম্মদ শাহজাহানকে ১০ হাজার টাকা, আদর্শ মেডিকেল হলের স্বত্বাধিকারী মোহাম্মদ জাকারিয়া হোসেনকে ১০ হাজার টাকা, রাকিব মেডিকেল হলের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমানকে ৫ হাজার টাকা, নাজাহ ফার্মেসির স্বত্বাধিকারী মো. আলমগীর হোসেনকে ৫ হাজার টাকা এবং মাহবুব ফার্মেসির স্বত্বাধিকারী মাহবুবুর রহমানকে ৫ হাজার টাকা।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী জানান, জনস্বাস্থ্যের সুরক্ষায় এবং ভোক্তাদের নিরাপদ ওষুধ প্রাপ্তি নিশ্চিত করতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতে কোনো ফার্মেসি নিয়মনীতি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
ফেব্রু ১৭, ২০২৫
এপ্রিল ৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ৮ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।