কাউখালীতে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুরের কাউখালীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ম?

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৭ এএম
শেয়ার করুন:
কাউখালীতে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুরের কাউখালীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। 

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টা ৫ মিনিটে উপজেলার কুমিয়াল গ্রামের জিবিএম ব্রিকসের অভ্যন্তরে চুনপোড়া বাড়ির উত্তর পাশের একটি ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মো. রমজান সরদার (৩৮) ও মো. রাসেল সরদার (২৪)। 

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে রমজানের হেফাজত থেকে ২৬০ পিস এবং রাসেলের হেফাজত থেকে ৪০ পিসসহ সর্বমোট ৩০০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পিরোজপুর জেলা পুলিশ মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুবের তত্ত্বাবধানে ডিবির একটি চৌকস দল এ সফল অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।