এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের বিষয়ে ট্রাম্প প্রশাসনের নেওয়া বিতর্কিত নীতি বাতিল ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত।
স্থানীয় সময় শুক্রবার নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের বিচারক জেনেট ভার্গাস এ রায় দেন।
সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, রায়ে বিচারক উল্লেখ করেন—জাতীয়তার ওপর ভিত্তি করে অভিবাসী ভিসা স্থগিতের এই নীতি ক্ষমতার সীমা অতিক্রম করেছে এবং এটি যুক্তরাষ্ট্রের বিদ্যমান অভিবাসন আইনের সাথে সরাসরি সাংঘর্ষিক।
বিচারক জেনেট ভার্গাস তার পর্যবেক্ষণে বলেন, কোনো আবেদনকারীর শুধু জাতীয়তার ভিত্তিতে অভিবাসী ভিসা পুরোপুরি স্থগিত করা ‘স্পষ্টতই বেআইনি’। মার্কিন ফেডারেল আইন অনুযায়ী, কনস্যুলার কর্মকর্তাদের অভিবাসী ভিসা দেওয়ার সিদ্ধান্তের ক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা সীমিত রাখা হয়েছে।
কোন কোন দেশ এই নীতির আওতায় ছিল?
চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প প্রশাসন বাংলাদেশ ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ক্যারিবীয় অঞ্চল, বলকান (যেমন বসনিয়া ও আলবেনিয়া) এবং লাতিন আমেরিকার (ব্রাজিল, কলম্বিয়া ও উরুগুয়ে) মোট ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত করেছিল।
সে সময় মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি ছিল—এসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে স্থানীয় ও কেন্দ্রীয় সরকারের আর্থিক ও অন্যান্য সহায়তার ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি রয়েছে।
মামলার প্রেক্ষাপট
ট্রাম্প প্রশাসনের এই নীতিকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে ‘ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক’, ‘আফ্রিকান কমিউনিটিজ টুগেদার’সহ বেশ কয়েকটি অভিবাসী অধিকার সংগঠন এবং সংশ্লিষ্ট আবেদনকারীরা যৌথভাবে আদালতে মামলা দায়ের করেন। সেই মামলার চূড়ান্ত শুনানি শেষে আদালত এই রায় দেন।
উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারের নামে অভিবাসনে একের পর এক কঠোর পদক্ষেপ নিলেও বিভিন্ন মানবাধিকার সংস্থা এগুলোকে জাতিগত সংখ্যালঘু ও আইনি অধিকারের চরম লঙ্ঘন বলে সমালোচনা করে আসছে। আদালতের এই রায়ের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি মার্কিন পররাষ্ট্র দপ্তর।
সেপ্টেম্বর ২০, ২০২৬
সেপ্টেম্বর ৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।